বিষয় ভিত্তিক দু’আ >> নামাজ পরবর্তী দোয়া

মাগরিব ও এশার পরবর্তী দোয়া


মাগরিব ও এশার নামাজের পরে এই দোয়া ২টি পড়া যায়।


মাগরিবের নামাযের পর পড়ার দোয়া

اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ وَ عَزَائِمَ مَغْفِرَتِكَ وَ النَّاجَاتَ مِنَ النَّارِ وَ مِنْ كُلِّ بَلِيَّةِ وَ الْفَوْزَ بِالْجَنَّةِ وَ الرِّضْوَانَ فِيْ دَارِ السَّلَامِ وَ جِوَارِ نَبِيِّكَ مُحَمَّدٍ عَلَيْهِ وَ آلِهِ السَّلَامُ. اَللّهُمَّ مَا بِنَا مِنْ نِعْمَةٍ فَمِنْكَ لَا إِلهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَ أَتُوْبُ إِلَيْكَ

হে আল্লাহ্! আমি তোমার কাছ থেকে যেসব বিষয় তোমার রহমত ও বরকত আনয়ন করে সেসব প্রার্থনা করছি। তোমার ক্ষমা করার দৃঢ় ইচ্ছা কামনা করছি। জাহান্নামের আগুন ও সকল বিপদ থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তির মাধ্যমে বিজয়, শান্তির ঘরের সন্তুষ্টি এবং তোমার নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পবিত্র পরিবারের সাহচর্য প্রার্থনা করছি। হে আল্লাহ্! আমাদেরকে যে নেয়ামতই দেয়া হয়েছে তা তোমা থেকেই। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তোমার দিকে প্রত্যাবর্তন করছি।

এশার নামাযের পর পড়ার দোয়া

اَللّهُمَّ إِنَّهُ لَيْسَ لِيْ عِلْمٌ بِمَوْضَعِ رِزْقِيْ وَ إِنَّمَا أَطْلُبُهُ بِخَطَرَاتٍ تَخْطُرُ عَلَى قَلْبِيْ فَأَجُوْكَ فِيْ طَلَبِهِ الْبُلْدَانَ فَأَنَا فِيْمَا أَنَا طَالِبٌ كَالْحَيْرَانِ لَا أَدْرِيْ أَفِيْ سَهْلٍ هُوَ أَمْ فِيْ جَبَلٍ أَمْ فِيْ أَرْضٍ أَمْ فِيْ سَمَاءٍ أَمْ فِيْ بَرٍّ أَمْ فِيْ بَحْرٍ وَ عَلَى يَدَيْ مَنْ وَ مِنْ قِبَلِ مَنْ وَ قَدْ عَلِمْتُ أَنَّ عِلْمُهُ عِنْدَكَ وَ أَسْبَابُهُ بِيَدِكَ وَ أَنْتَ الَّذِيْ تَقْسِمُهُ بِلُطْفِكَ وَ تُسَبِّبُهُ بِرَحْمَتِكَ، اَللّهُمَّ فَصَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَ اجِعَلْ يَا رَبِّ رِزْقَكَ لِيْ وَاسِعاً وَ مَطْلَبَهُ سَهْلاً وَ مَأْخَذَهُ قَرِيْباً وَ لَا تُعَنِّنِيْ بِطَلَبِ مَا مَمْ تُعَدِّرْ لِيْ فِيْهِ رِزْقاً فَإِنَّكَ غَنِيٌّ عَنْ عَذَابِيْ وَ أَنَا فَقِيْرٌ إِلَى رَحْمَتِكَ فَصَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِهِ وَجُدْ عَلَى عَبْدِكَ بِفَضْلِكَ إِنَّكَ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ

হে আল্লাহ্‌! আমার জীবিকাস্থল সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। আমার মনে যেসব চিন্তা জাগে সেসবের বশবর্তী হয়ে আমি জীবিকার সন্ধান করি। আমি তা পাওয়ার জন্য বিভিন্ন শহর-নগরে ঘুরে বেড়াই। আমি জীবিকার সন্ধানে শ্রান্ত-দিশেহারা। জানি না তা সমতল ভূমিতে আছে না পাহাড়-পর্বতে, যমীনে না আসমানে, স্থলে না সমুদ্রে বক্ষে। আমি জানি না তা কার হাতে এবং কার পক্ষ থেকে দেয়া হয়। তবে আমি জেনেছি যে, তোমার কাছে রয়েছে জীবিকা সংক্রান্ত জ্ঞান। জীবিকার উপায়-উপকরণ তোমারই হাতে। তুমিই তোমার অনুগ্রহের মাধ্যমে জীবিকা বণ্টন কর এবং তোমারই দয়ার দ্বারা তা সৃষ্টি কর। হে আল্লাহ্‌! অতঃপর মহানবী (সা.) ও তাঁর আহলে বাইতের ওপর দরূদ ও সালাম প্রেরণ কর। হে আল্লাহ্‌! তুমি আমার জীবিকা প্রশস্ত করে দাও, এর অনুসন্ধানস্থল সহজ করে দাও এবং জীবিকা প্রাপ্তিও নিকটবর্তী করে দাও। হে আল্লাহ্‌! তুমি যেখানে আমার জীবিকা রাখনি সে স্থানে জীবিকা অন্বেষণ করার কষ্ট আমাকে দিও না। কারণ, তুমি আমাকে শাস্তি প্রদান করার মুখাপেক্ষী নও (তুমিই তো সম্পূর্ণ নিরাভব সত্তা), বরং আমি তোমার রহমতের কাঙ্গাল। তুমি মুহাম্মাদ (সা.) ও তাঁর আহলে বাইতের ওপর দরূদ ও সালাত প্রেরণ কর। আর তোমার এ বান্দার ওপর কৃপা বর্ষণ কর। নিঃসন্দেহে তুমিই সবচেয়ে মহান অনুগ্রহকারী ও দয়ালু।

 



|

Font Size

Audio

Empty

Document

Empty