বিষয় ভিত্তিক দু’আ >> দ্বিবস ভিত্তিক দোয়া

শুক্রবারের দোয়া


শুক্রবার দিন পড়ার জন্যে একটি দোয়া।


بِسْمِ اللهِ الرَّحْمَانِ الرَّحِيْمِ

اَلْحَمْدُ لِلّهِ الْأَوَّلِ قَبْلَ الْإِنْشَاءِ وَ الْإِحْيَاءِ، وَ الْآخِرِ بَعْدَ فَنَاءِ الْأَشْيَاءِ، الْعَلِيْمِ الَّذِيْ لَا يَنْسَى مَنْ ذَكَرَهُ، وَ لَا يَنْقُصُ مَنْ شَكَرَهُ، وَ لَا يَجِيْبُ مَنْ دَعَاهُ، وَ لَا يَقْطَعُ رَجَاءَ مَنْ رَجَاهُ. اَللّهُمَّ إِنِّيْ أُشْهِدُكَ وَ كَفَى بِكَ شَهِيْداً، وَ أُشْهِدُ جَمِيْعَ مَلَائِكَتِكَ وَ سُكَّانَ سَمَاوَاتِكَ وَ حَمَلَةِ عَرْشِكَ، وَ مَنْ بَعَثْتَ مِنْ أَنْبِيَائِكَ وَ رُسُلِكَ، وَ أَنْشَأْتَ مِنْ أَصْنَافِ خَلْقِكَ، أَنِّيْ أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللهُ لَا إِلهَ إِلَّا أَنْتَ، وحْدَكَ لَا شَرِيْكَ لَكَ وَ لَا عَدِيْلَ، وَ لَا خُلْفَ لِقَوْلِكَ وَ لَا تَبْدِيْلَ، وَ أَنَّ مُحَمَّداً صَلَّى اللهُ عَلَيْهْ وَ آلِهِ عَبْدُكَ وَ رَسُوْلُكَ، أَدَّى مَا حَمَّلْتَهُ إِلَى الْعِبَادِ، وَ جَاهَدَ فِي اللهِ عَزَّ وَ جَلَّ حَقَّ الْجِهَادِ، وَ أَنَّهُ بَشَّرَ بِمَا هُوَ حَقٌّ مِنَ الثَّوَابِ، وَ أَنْذَرَ بِمَا هُوَ صِدْقٌ مِنَ العِقَابِ. اَللّهُمَّ ثَبِّتْنِيْ عَلَى دِيْنِكَ مَا أَحْيَيْتَنِيْ، وَ لَا تُزِغْ قَلْبِيْ بَعْدَ إِذْ هَدَيْتَنِيْ، وَ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ. صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ عَلَى آلِ مُحَمَّدٍ، وَاجْعَلْنِيْ مِنْ أَتْبَاعِهِ وَ شِيْعَتِهِ، وَاحْشُرْنِيْ فِيْ زُمْرَتِهِ، وَ وَفِّقْنِيْ لِأَدَاءِ فَرْضِ الْجُمُعَاتِ، وَ مَا أَوْجَبْتَ عَلَيَّ فِيْهَا مِنَ الطَّاعَاتِ، وَ قَسَمْتَ لِأَهْلِهَا مِنَ الْعَطَاءِ فِيْ يَوْمِ الْجَزَاءِ، إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمِ.

সকল প্রশংসা  আল্লাহ্‌র যিনি বিশ্বজগৎ ও প্রাণসমূহ সৃষ্টির পূর্বে প্রথম (ছিলেন) ও বিশ্বজগতের সব কিছু ধ্বংসের পরের শেষ (থাকবেন)। যে তাঁকে স্মরণ করে তাকে তি‌নি ভুলেন না। যে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তার প্রতি নেয়ামত হ্রাস করেন না। যে তাঁর কাছে কামনা করে তিনি তাকে বঞ্চিত করেন না। যে তাঁর প্রতি আশাবাদী হয় তাকে তিনি নিরাশ করেন না। হে আল্লাহ্‌! নিশ্চয়ই আমি তোমাকে সাক্ষী হিসাবে গ্রহণ করছি এবং তোমার সাক্ষ্যই যথেষ্ঠ। তোমার সকল ফেরেশতা, আকাশসমূহের সকল বাসিন্দা, তোমার আরশ বহনকারী, সমস্ত নবী ও রাসূল হিসেবে যাঁরা অভিষিক্ত হয়েছেন ও বিভিন্ন শ্রেণীর সৃষ্টিকে যা তুমি সৃষ্টি করেছ, সকলকে সাক্ষী হিসেবে গ্রহণ করছি। নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি তুমিই আল্লাহ্‌, তুমি ছাড়া কোন মাবুদ নেই, তুমি এক, তোমার কোন শরীক নেই, তোমার কোন সদৃশ নেই, তোমার দেয়া প্রতিশ্রুতি কোন দিন লঙ্ঘিত ও পরিবর্তিত হয় না এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মাদ- তাঁর ও তাঁর পরিবারের প্রতি দরূদ বর্ষিত হোক- তোমার বান্দা ও রাসূল এবং তিনি তাঁর প্রতি আদিষ্ট ওহী বান্দাদের নিকট পৌঁছনোর দ্বায়িত্ব পালন করেছেন, তিনি আল্লাহ্‌র রাস্তায় সত্যিকার অর্থে জিহাদ করেছেন, তিনি পুরস্কার পাওয়ার যোগ্য বিষয়ে সুসংবাদ দানকারী ও শাস্তিযোগ্য বিষয়ে ভীতি প্রদর্শনকারী। হে আল্লাহ্‌! জীবিত থাকা পর্যন্ত আমাকে তোমার দ্বীনের ওপর প্রতিষ্ঠিত রাখ। হেদায়েত দান করার পর আমাকে পথভ্রষ্ট কর না, আমাকে রহমত দান কর। নিশ্চয়ই তুমি অধিক দানকারী। মুহাম্মাদ (সা.) ও তাঁর পবিত্র পরিবারের প্রতি দরূদ প্রেরণ কর। আমাকে তাঁর প্রকৃত অনুসারী কর ও কিয়ামতের দিনে তাঁর দলে পুনরুত্থান ঘটাও। আমাকে জুমুআর ওয়াজিব নামায ও যেসব বিষয় এ দিনে ওয়াজিব করেছ সেসব পালন ও কিয়ামতের দিনে ঈমানদারদের জন্য (যেসব উপহার) নির্ধারণ করেছ সেসব অর্জন করার তৌফিক দান কর। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাবান।



|

Font Size

Audio

Empty

Document

Empty