বিষয় ভিত্তিক দু’আ >> নামাজ পরবর্তী দোয়া

আসর পরবর্তী দোয়া


এই দোয়া টি আসর নামাজের পরে পড়ার জন্য।


আসরের নামাযের পর পড়ার দোয়া

أَسْتَغْفِرُ اللهَ الَّذِيْ لَا إِلهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّمُ الرَّحْمَانُ الرَّحِيْمُ ذُو الْجَلَالِ وَ الْإِكْرَامِ وَ أَسْأَلُهُ أَنْ يَتُوْبَ عَلَيَّ تَوْتَةَ عَبْدٍ ذَلِيْلٍ خَاضِعٍ فَقِيْرٍ بَائِسٍ مِسْكِيْنٍ مُسْتَكِيْنٍ مُسْتَجِيْرٍ لَا يَمْلِكُ لِنَفْسِهِ نَفْعاً وَ لَا ضَرًّا وَ لَا مَوْتًا وَ لَا حَياَةً وَ لَا نُشُوْرًا

আমি মহান আল্লাহ্‌র কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত আর কোন উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, পরম দাতা, দয়ালু, সমুদয় মহিমা ও মর্যাদার অধিকারী। আমি তাঁর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে ঐ দীন, হীন, বিনয়ী, দরিদ্র, নিঃস্ব, জর্জরিত, দুস্থ, কপর্দকহীন, কাঙ্গাল ও মুক্তি প্রার্থনাকারী বান্দাকে ক্ষমা করার মতো ক্ষমা করে দেন, অনুশোচনা (তওবা) কবুল করেন যে নিজের জন্য না কোন উপকার করতে সক্ষম, আর না কোন অপকার, যে জীবন, মৃত্যু ও পুনরুত্থানেরও কোন ক্ষমতা রাখে না।

 

এরপর নিম্নোক্ত দোয়া পড়তে হয় :

اَلّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ نَفْسٍ لَا تَشْبَعْ وَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعْ وَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعْ وَ مِنْ صَلَاةٍ لَا تُرْفَعْ وَ مِنْ دُعَائٍ لَا يُسْمَعْ اَلّلهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْيُسْرَ بَعْدَ الْعُسْرِ وَ الفَرَجَ بَعْدَ الْكَرْبِ وَ الرَّخَاءَ بَعْدَ الشِّدَّةِ اَللّهُمَّ مَا بِنَا مِنْ نِعْمَةِ فَمِنْكَ لَا إِلهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَ أَتُوْبُ إِلَيْكَ 

 

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে অতৃপ্ত নাফ্‌স (প্রবৃত্তি), উদ্ধত হৃদয়, উপকারে আসে না এমন জ্ঞান এবং যে নামায ও দোয়া কবুল হয় না তা থেকে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ্‌! তোমার কাছে আমি দুঃখের পর সুখ প্রার্থনা করছি। কষ্টের পর আনন্দ কামনা করছি এবং তীব্র অভাব-অনটনের পর প্রাচুর্য কামনা করছি। হে আল্লাহ্‌! আমাদেরকে যে নেয়ামতই দেয়া হয়েছে তা তোমা থেকেই। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি।

 



|

Font Size

Audio

Empty

Document

Empty