বিষয় ভিত্তিক দু’আ >> নামাজ পরবর্তী দোয়া

ফজর ও যোহরের পরবর্তী দোয়া


নিম্নের দোয়া ২ টি যথাক্রমে ফজর ও যোহরের নামাজের পরে পড়া হয়।


ফজরের নামাযের পর পড়ার দোয়া

 

أَلّلهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ عَلَيْكَ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ اجْعَل النُّوْرَ فِيْ بَصَرِيْ وَ الْبَصِيْرَةَ فِيْ دِيْنِيْ وَ الْيَقِيْنَ فِيْ قَلْبِيْ وَ الْإِخْلَاصَ فِيْ عَمَلِيْ وَ السَّلَامَةَ فِيْ نَفْسِيْ وَ السّاعَةَ فِيْ رِزْقِيْ وَ الشُّكْرَ لَكَ أَبَداً مَا أَبْقَيْتَنِيْ

হে আল্লাহ্‌! তোমার কাছে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর আহলে বাইতের উসীলায় প্রার্থনা করছি। হে আল্লাহ্‌! তুমি মুহাম্মাদ (সা.) ও তাঁর আহলে বাইতের ওপর দরূদ ও সালাম প্রেরণ কর। আমার নয়নে দ্যূতি স্থাপন কর। আমার ধর্মের ক্ষেত্রে আমাকে বিচক্ষণতা দাও। আমার হৃদয়ে অকাট্য বিশ্বাস ও আমার কাজ-কর্মে একনিষ্ঠতা দাও। আমার প্রবৃত্তিকে সুস্থ করে দাও। আমার জীবিকাকে প্রশস্ত কর এবং যতদিন তুমি আমাকে জীবিত রাখ ততদিন যেন আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি সে তৌফিক দান কর।

 

যোহরের নামাযের পর পড়ার দোয়া

 

لَا إِلهَ إِلَّا اللهُ الْعَلِيُّ الْعَظِيْمُ، لَا إِلَهَ إِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ، وَ الْحَمُدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِيْنَ اللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ وَ عَزَائِمَ مَغْفِرَتِكَ وَ الْغَنِيْمَتَ مِنْ كُلِّ بِرٍّ وَ السَّلَامَتَ مِنْ كُلِّ إِثْمٍ اَلّلهُمَّ لَا تَدَعْلِيْ ذَنْبًا إِلَّا غَفَرْتَ وَ لَا هَمًّا إِلَّا فَرَّجْتَ وَ لَا سُقْمًا إِلَّا شَفَيْتَ وَ لَا عَيْبًا إِلَّا سَتَرْتَ وَ لَا رِزْقًا إِلَّا بَسَطْتَ وَ لَا خَوْفًا إِلَّا آمَنْتَ وَ لَا سُوْئًا إِلَّا صَرَفْتَ وَ لَا حَاجَةً هِيَ لَكَ رِضًا وَلِيًّا فِيْهَ صَلَاحٌ إِلَّا قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ آمِيْنَ رَبَّ الْعَالَمِيْنَ

ধৈর্যশীল মহান আল্লাহ্‌ ব্যতীত আর কোন উপাস্য নেই। সুমহান আরশের প্রতিপালক আল্লাহ্‌ ব্যতীত আর কোন উপাস্য নেই। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রভু আল্লাহ্‌র। হে আল্লাহ্‌! আমি তোমার কাছ থেকে যেসব বিষয় তোমার রহমত ও বরকত আনয়ন করে সেসব প্রার্থনা করছি। তোমার ক্ষমা করার দৃঢ় ইচ্ছা প্রার্থনা করছি ও যাবতীয় কল্যাণ পাওয়া এবং সমুদয় পাপ থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করছি। হে আল্লাহ্‌! তুমি আমার কোন পাপ ক্ষমা না করেই ছেড়ে দিও না। আমার যাবতীয় দুঃখ-কষ্ট লাঘব না করেই ছেড়ে দিও না। আমার সব রোগ-ব্যাধি আরোগ্য করে দাও। আমার সব দোষ-ত্রুটি ঢেকে দাও। আমার জীবিকা প্রশস্ত করে দাও। সমস্ত ভয়-ভীতি ও আশংকা থেকে আমাদেরকে নিরাপদ কর। আমার থেকে সমস্ত অকল্যাণ দূর করে দাও। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু! যে মনষ্কামনায় সন্তুষ্টি ও আমার জন্য কল্যাণ নিহিত রয়েছে তা তুমি পূর্ণ করে দাও।

 



|

Font Size

Audio

Empty

Document

Empty