বিবিধ বিষয় >> খুতবা

আল্লাহর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে

 

এই খুত্‌বাটি নাহ্‌জ আল-বালাঘা(বক্তৃতার ঝর্ণাধারা) নামক গ্রন্থ হতে সংগৃহীত। এটি হযরত আলী (রাঃ) এর একটি খুত্‌বা ।

খুত্‌বা-৪৯

আল্লাহর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে

প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর, যিনি সকল গুপ্ত বিষয় অবগত আছেন এবং সকল প্রকাশ্য বস্তু তাঁর অস্তিত্ব প্রমাণ করে । দর্শকের চক্ষু দ্বারা তাঁকে দর্শন করা যায় না, কিন্ত দর্শন করা যায় না বলে তাঁকে অস্বীকারও করা যায় না। যে হৃদয় তাঁর অস্তিত্ব প্রমাণ করে, সে হৃদয়ও তার সীমারেখা নির্ধারণ করতে পারে না। মহত্ত্বে তিনি এত উঁচু যে, কোন কিছুই তাঁর চেয়ে মহান হতে পারে না। নৈকট্যে তিনি এত নিকটে যে, কোন কিছুই তাঁর চেয়ে নিকটতম হতে পারে না। কিন্তু তাঁর মহত্ত্ব তাঁকে সৃস্টির কোন কিছু থেকে দূরত্বে রাখে না; আবার তাঁর নৈকট্য সৃস্টির কোন কিছুকেই তাঁর সমপর্যায়ে আনে না। মানুষের বুদ্ধিমত্তা ও জ্ঞান তাঁর গুণাবলী প্রকাশে অক্ষম। এতদসত্ত্বেও তাঁর সম্পর্কে অত্যাবশ্যকীয় জ্ঞানার্জনে তিনি বাধার সৃস্টি করেন নি। সুতরাং তিনি যে অস্তিত্ববান সকল বস্তু এ সাক্ষ্য বহন করে। যে মন তাঁকে স্বীকার করে না, সেও তাঁকে বিশ্বাস করে। যারা তাঁকে বস্তুর সদৃশতায় বর্ণনা করে অথবা তাঁকে অস্বীকার করে আল্লাহ তাদের বর্ণনার অনেক উর্ধ্বে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 




|

Font Size

Resource

Empty