'তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব !' -(সূরা মুমিনঃ ৬০)
۱. قَالَ النَّبِيُّ (ص) لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللهِ مِنَ الدُّعَاءِ
১. নবী (সা.) বলেন : দোয়ার চাইতে কোন জিনিস আল্লাহ্র কাছে অধিক সম্মানিত নয়।-জামে আত তিরমিযী
۲. قَالَ النَّبِيُّ (ص) الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ
২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : দোয়া হলো ইবাদতের মূল বা সার।-জামে আত তিরমিযী
۳. عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ عَنِ النَّبِيِّ (ص) قَالَ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَرَأَ (وَ قَالَ رَبُّكُمُ ادْعُوْنِيْ أَسْتَجِبْلَكُمْ إِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ)
৩. নোমান ইবনে বাশীর (রা.) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : 'দোয়াই হলো ইবাদত।' অতঃপর তিনি তেলাওয়াত করেন (অনুবাদ) “এবং তোমাদের প্রভু বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কেননা, যে সমস্ত লোক আমার ইবাদত থেকে অহংকার করে (বিরত থাকে), অচিরেই তারা লাঞ্ছনার সাথে জাহান্নামে প্রবেশ করবে।”-(সূরা মুমিন : ৬০)-জামে আত তিরমিযী
۴. قَالَ رَسُوْلُ اللهِ (ص) إِنَّهُ مَنْ لَمْ يَسْأَلِ اللهَ يَغْضَبُ عَلَيْهِ
৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি আল্লাহ্র নিকট চায় না, আল্লাহ্ তার ওপর অসন্তুষ্ট হন।-জামে আত তিরমিযী
۵. قَالَ رَسُوْلُ اللهِ (ص) مَا مِنْ أَحَدٍ يَدْعُوْ بِدُعَاءٍ إِلَّا أَتَاهُ اللهُ مَا سَأَلَ أَوْ كَفَّ عَنْهُ مِنَ السُّوْءِ مِثْلَهُ مَا لَمْ يَدَعْ بِإِثْمِ أَوْ قَطِيْعَةِ رَحِمٍ
৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কোন লোক (আল্লাহ্র নিকট) কোন কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দান করেন অথবা তদনুপাতে তার থেকে কোন অমঙ্গল প্রতিহত করেন, যাবত না সে কোন পাপাচারে লিপ্ত হওয়ার বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে।-জামে আত তিরমিযী
۶. قَالَ رَسُوْلُ اللهِ (ص) مَنْ سَرَّهُ أَنْ يَسْتَجِيْبَ اللهُ لَهُ عِنْدَ الشَّدَائِدِ وَ الْكُرَبِ فَلْيُكْثِرِ الدَّعَاءَ فِي الرَّخَاءِ
৬. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি বিপদাপদ ও সংকটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করে আনন্দিত হতে চায় সে যেন সুখ-স্বাচ্ছন্দের সময় অধিক পরিমাণে দোয়া করে।-জামে আত তিরমিযী