আমাদের কথা

বিসমিল্লাহির রাহ্‌মানির রাহীম

দোয়া প্রত্যেকটি মুসলমানের প্রাত্যহিক জীবনে একটি অবিচ্ছেদ্য বিষয়। পাপ থেকে পরিত্রাণ, স্রষ্টার নৈকট্যলাভ, এমনকি নানারকম বস্তুগত প্রয়োজন পূরণে দোয়া বিশ্বাসীদের জন্য একটি সুদৃঢ় অবলম্বন ও কার্যকর অস্ত্র বিশেষ। বিভিন্ন হাদিস ও পবিত্র কুরআনের অনেক দোয়াই আমাদের কাছে অপরিচিত, অথবা পরিচিত হলেও আরবী ভাষায় পারদর্শী না হওয়ার কারনে এসকল দোয়ার মাধুর্য অনুধাবন থেকে আমরা বঞ্চিত। এসকল দোয়া যেমনিভাবে আমাদেরকে কী চাইতে হবে এবং কিভাবে চাইতে হবে সে শিক্ষা দেয়, তেমনিভাবে এর শব্দ ও বাক্যসমূহ মহান আল্লাহ্‌ তায়ালার সাথে আন্তরিক ও একান্ত সম্পর্ক স্থাপনে স্বতঃস্ফূর্ত এক সেতুবন্ধন রচনা করে।

আমাদের বাংলাভাষাভাষী ভাই ও বোনদের কাছে দোয়ার এই বহুমুখী দিকগুলোকে পরিচিত করানোর উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও অল্পকিছু পেশাজীবী এই উদ্যোগের সাথে সম্পর্কযুক্ত হয়েছি যদি মহান আল্লাহ্‌ তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে আমাদের পাপসমূহ মোচনের এবং তাঁর নৈকট্যলাভের উপায় হিসেবে গ্রহণ করেন! bangladua.com ব্যবহারকারী ভাই ও বোনেরা তাদের দোয়ায় আমদেরকেও সামিল করলে চির কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকব।












|

Font Size