বিপদ মুক্তির দোয়া

কাফআমী মিসবাহ গ্রন্থে এ দোয়া উল্লেখ করে বলেছেন, সাইয়্যেদ ইবনে তাউস শাসকদের পক্ষ থেকে আরোপিত চাপ, বিপদ-আপদ, শত্রুর প্রাবল্য, দারিদ্রের ভীতি, চিত্তের সংকীর্ণতা থেকে মুক্তি ও নিরাপদ থাকার জন্য এ দোয়া বর্ণনা করেছেন। দোয়াটি  ইমাম যয়নুল আবেদীন (রহঃ)-এর দোয়াসমূহের সংকলন গ্রন্থ ‌‌‌সহীফায়ে সাজ্জাদিয়ার অন্যতম দোয়া। উল্লিখিত বিষয়ের কোন একটি ক্ষতি হওয়ার আশংকা হলে এ দোয়া পড়তে হয়।..>>

এলো রমযান

"খোদায় ভালবাসতে যেথায় রিপুর বেড়ি দিচ্ছে বাঁধ,

সংযমের এ অস্ত্র আনে শিকল ভেঙ্গে জলপ্রপাত!

গড্ডালিকা স্রোতে যখন ভাসছি ভীষন চিন্তাহীন,

রোযার এ মাস ঘুম ভাঙ্গিয়ে বলছে - এসব অর্থহীন।" >>

গ্যালারী

snvf loiere

snvf loiere

snvf loiere

snvf loiere

  

যদি তারা জানত কী কল্যাণ নিহীত আছে এই পবিত্র রমজান এ, তবে তারা পছন্দ করতো এর পুরো বছর ব্যাপী বিস্তৃতি।
-হযরত মুহাম্মদ (সাঃ)

দোয়ার চাইতে কোন জিনিস আল্লাহ্‌র কাছে অধিক সম্মানিত নয়।
                                                -হযরত মুহাম্মদ (সাঃ)

 

যে ব্যক্তি আল্লাহ্‌র নিকট চায় না, আল্লাহ্‌ তার ওপর অসন্তুষ্ট হন।
                                              -হযরত মুহাম্মদ (সাঃ)

যে ব্যক্তি বিপদাপদ ও সংকটের সময় আল্লাহর অনুগ্রহ লাভ করে আনন্দিত হতে চায় সে যেন সুখ-স্বাচ্ছন্দের সময় অধিক পরিমাণে দোয়া করে।
-হযরত মুহাম্মদ (সাঃ)

দোয়া হলো ইবাদতের মূল বা সার।
                      -হযরত মুহাম্মদ (সাঃ)

কোন লোক (আল্লাহ্‌র নিকট) কোন কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা দান করেন অথবা তদনুপাতে তার থেকে কোন অমঙ্গল প্রতিহত করেন, যাবত না সে কোন পাপাচারে লিপ্ত হওয়ার বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। -হযরত মুহাম্মদ (সাঃ)

মাহে রমজানের দোয়াসমূহ

রাসূল (সাঃ) থেকে বর্নিত রমজান মাসের একটি বিশেষ দোয়াঃ

"হে  আল্লাহ্‌! যারা কবরে শায়িত  আছে তাদেরকে সুখ-কাননে  প্রবেশ করাও। হে আল্লাহ্‌! সমস্ত দরিদ্রকে ধনী করো। হে আল্লাহ্‌! প্রতিটি ক্ষুধার্তকে  তৃপ্ত কর। হে আল্লাহ্‌! বস্ত্রহীনদেরকে বস্ত্র পড়াও। হে আল্লাহ্‌! ঋণীদের ঋণ পরিশোধ করে দাও। দুঃখীদের দুঃখ দূর করে দাও। হে আল্লাহ্‌! মুসলমানদেরকে যাবতীয় বিশৃঙ্খলা থেকে মুক্ত করো। হে আল্লাহ্‌! রোগীদের আরোগ্য দান করো। হে আল্লাহ্‌! তোমার প্রাচুর্যের দ্বারা আমাদের দারিদ্র্য মোচন কর। হে আল্লাহ্‌! আমাদের দুরাবস্থাকে তোমার সন্তুষ্টি দ্বারা সু-অবস্থায় পরিণত করে দাও। হে আল্লাহ্‌! আমাদের ঋণ পরিশোধ করে দাও এবং আমাদের দারিদ্র্য ও অভাব দূর করে দাও। নিশ্চয়ই তুমি সর্বশক্তিমান।"..>>

 

সেহরী ও ইফতারীর দোয়াঃ

"আমার  বিপদাপদে হে আমার আশ্রয়স্থল! দুঃখ-কষ্টে হে আমার সাহায্যকারী! তোমার কাছে আমি আশ্রয় নিয়েছি,তোমার কাছেই আশ্রয় নিয়েছি, তুমি ব্যতীত অন্য কারো কাছে আমি আশ্রয় নেই না। একমাত্র তোমার নিকট মুক্তি প্রার্থনা করি। হে আল্লাহ্! আমাকে সাহায্য করো এবং আমার থেকে জটিলতা দূর করে দাও। হে আল্লাহ্‌! যিনি বান্দা থেকে অতি অল্প আনুগত্য কবুল করেন এবং বান্দার অনেক পাপ ক্ষমা করে দেন। হে আল্লাহ্! আমার এ অল্প ইবাদত ও আনুগত্য কবুল করো এবং আমার অগণিত পাপ ক্ষমা করে দাও".. >>

সূরা ক্বদর

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
নিশ্চয় আমরা তা (কুরআন) ক্বদরের রাত্রিতে নাযিল করেছি।>>

দোয়া কুমাইল

اَللَّهُمَ اغْفِرْ لِيَ الذُّنُوبَ الَّتِي تُغيِّرُ النِّعَمَ
হে  আল্লাহ্‌! আমার ঐ সমস্ত পাপ ক্ষমা করে দাও যা তোমার নেয়ামতসমূহকে (গজবে) পরিবর্তিত করে দেয়।.. >>

আল্লাহর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব

প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর, যিনি সকল গুপ্ত বিষয় অবগত আছেন এবং সকল প্রকাশ্য বস্তু তাঁর অস্তিত্ব প্রমাণ করে । দর্শকের চক্ষু দ্বারা তাঁকে দর্শন করা যায় না, কিন্ত দর্শন করা যায় না বলে তাঁকে অস্বীকারও করা যায় না। যে হৃদয় তাঁর অস্তিত্ব প্রমাণ করে, সে হৃদয়ও তার সীমারেখা নির্ধারণ করতে পারে না। মহত্ত্বে তিনি এত উঁচু যে, কোন কিছুই তাঁর চেয়ে মহান হতে পারে না। নৈকট্যে তিনি এত নিকটে যে.. >>

মাগরিব ও এশার পরবর্তী দোয়া

হে আল্লাহ্! আমি তোমার কাছ থেকে যেসব বিষয় তোমার রহমত ও বরকত আনয়ন করে সেসব প্রার্থনা করছি। তোমার ক্ষমা পাবার দৃঢ় ইচ্ছা পোষণ করছি। জাহান্নামের আগুন... >>